Header Ads Widget

রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তিকে দেখতে চান ৬৮% মানুষ : জরিপ

 



দেশের ৬৮ শতাংশ মানুষ নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান। বিপরীতে, প্রায় ২৯ শতাংশ মানুষ দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় ৮৩ শতাংশ মানুষ, যেখানে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন মাত্র ১৩ শতাংশ।

নির্বাচনব্যবস্থার সংস্কার বিষয়ে পরিচালিত জাতীয় জনমত জরিপে এই মতামত উঠে এসেছে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব প্রস্তুতের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে জরিপটি পরিচালনা করে। গত ২০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে এই জরিপ পরিচালিত হয়। ইতোমধ্যে জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে।



জরিপের ফলাফল অনুযায়ী, আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে ৬৫ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন।

জরিপের ফলাফলে দেখা গেছে, ৬৩ শতাংশ মানুষ রাজনৈতিক দলের অধীনস্থ ছাত্রসংগঠন থাকার বিষয়টি সমর্থন করেন না। অন্যদিকে, প্রায় ৩১ শতাংশ মানুষ এটি সমর্থন করেন। প্রায় ৫ শতাংশ বলেছেন যে, এ বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ